নিজ সংবাদ:
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১৫ জুন) ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল চত্বরে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করতেও দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও মন্তব্য দেখা গেছে। কেউ বিষয়টিকে কৌতূহলের দৃষ্টিতে দেখছেন, আবার কেউ এ নিয়ে সমালোচনা করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে ১৪ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানির অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় তার ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
