ঝিনাইদহে আধুনিক কসাইখানার উদ্বোধন করলেন আইনমন্ত্রী

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

ঝিনাইদহ পৌরসভায় ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সর্বাধুনিক কসাইখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)’ এর আওতায় নির্মিত কসাইখানাটি ৪৯ শতক জমির ওপর স্থাপিত। এখানে গরু ও ছাগল জবাই ও প্রক্রিয়াজাতকরণের জন্য পৃথক দুটি স্লটার লাইন রয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থার এ স্থাপনায় প্রতি ঘণ্টায় ১০-১২টি গরু ও ২০টি ছাগল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করা যাবে।

২০২৩ সালে নির্মাণকাজ শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক এ কসাইখানা নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।