নিজ সংবাদ:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার বিভিন্ন পয়েন্টে নদীর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জুন পর্যন্ত কাজীপুর পয়েন্টে যমুনার পানি ৭৭ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ৮৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, উজানে ভারী বর্ষণের কারণে নদীর পানি বাড়ছে। তবে আগামী কয়েকদিন পানি বৃদ্ধি ও হ্রাসের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
