নিজ সংবাদ:
মার্কিন ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়েছে, নিজের ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রত্যেক ভিসাধারীর দায়িত্ব।
দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়দের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা বা সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি রয়েছে। তবে ভিসার শর্ত ভঙ্গ করে অন্য কোনো কাজে ব্যবহার করলে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
