ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে এ পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনার পর একই বছরের আগস্টে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সততা, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।