অবরোধরেখা পেরোল ইরানের আরও একটি তেলবাহী জাহাজ

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন নৌবাহিনীর অবরোধরেখা অতিক্রম করেছে ইরানের আরও একটি তেলবাহী জাহাজ। সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির পরিচালিত ‘সোনিয়া-১’ নামের জাহাজটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত ইরানি তেল নিয়ে ওমান উপসাগরে অবরোধরেখা পেরিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, গ্রিনিচ মান সময় রাত ১টা ১১ মিনিটে জাহাজটি অবরোধ এলাকা ত্যাগ করে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির আরও দুটি জাহাজ—‘ডিওনা’ ও ‘হিরো-২’—মোট ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল বহন করে অবরোধরেখা অতিক্রম করে। একই সময়ে ‘স্ট্রিম’ নামের আরেকটি ট্যাংকার ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের আওতায় ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের দুই মাসব্যাপী নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা হবে।