গাজা থেকেও বড় হামলা আসতে পারে

কুদস ফোর্সের হুঁশিয়ারি

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের হিজবুল্লাহর পর এবার গাজার যোদ্ধারাও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

কাআনি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা নিয়ে সতর্ক করা হলেও তা গুরুত্ব দেওয়া হয়নি। মিরসাদ ড্রোনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখন হতাহতের দায় কে নেবে?

তিনি আরও বলেন, গাজাতেও বড় প্রতিরোধ রয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তের ভুলে ইসরায়েল সেই পরিস্থিতির মধ্যে আটকা পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।