নিজ সংবাদ:
গণহত্যার বিচার প্রক্রিয়ার ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় জোট। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দেওয়া হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বিভিন্ন ঘটনায় ১১ দলীয় জোট উদ্বিগ্ন। তিনি দাবি করেন, সীমান্তে প্রতিবেশী দেশের অস্ত্র মজুতের বিষয়েও সরকারের আরও সতর্ক হওয়া প্রয়োজন। এসব বিষয় নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি।
