আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে ১৪ দফার একটি প্রস্তাব জমা দিয়েছে ইরান। প্রস্তাবে ৩০ দিনের মধ্যে সব ইস্যু সমাধানের আহ্বান জানিয়ে তেহরান অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।
ইরানের প্রস্তাবনায় পরস্পরের বিরুদ্ধে আক্রমণ বন্ধের নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থাপনার প্রস্তাবও দিয়েছে ইরান। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, প্রণালিটি পুনরায় চালু ও মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইরান বলছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে চলমান সংঘাতের টেকসই সমাধান সম্ভব।