নিজ সংবাদ:
দেশে আলুর উৎপাদন বৃদ্ধি পেলেও কৃষকরা ন্যায্য দাম না পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য হিসেবে আলুর ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে জেলা প্রশাসকদের পরামর্শ দিয়েছে সরকার। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, কৃষকদের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা কোন ফসল কতটুকু উৎপাদন করা উচিত সে বিষয়ে দিকনির্দেশনা পাবেন। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারের এই উদ্যোগে কৃষকদের ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার আশা করা হচ্ছে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]