সাদিক কায়েমকে নিয়ে প্রচারিত প্রার্থীতা ভিত্তিহীন: শিবির

নিজ সংবাদ:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েম-এর প্রার্থী হওয়ার বিষয়ে কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

এদিকে ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদ (১ মে) জানিয়েছেন, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এমনকি কোনো দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করার পর কেউ ব্যক্তিগতভাবে অন্য কোন রাজনৈতিক দলে যুক্ত হলে বা নির্বাচনে অংশ নিলে তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ কারণে বর্তমান দায়িত্বশীলদের নিয়ে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।