‘আপা আসবে তাই চলে যাচ্ছি’: আসিফ মাহমুদ

বুধবার, নভে ৪, ২০২৬

নিজ সংবাদ:

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তার সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।

তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ করেননি আসিফ মাহমুদ। একইভাবে পোস্টে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি কোন অর্থে উল্লেখ করেছেন, তা-ও স্পষ্ট করেননি তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৬৪ হাজার রিঅ্যাকশন পড়েছে। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।