ক্রীড়া ডেস্ক:
হাইভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি জার্মান জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে লিনাট কার্লের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৭৪ মিনিটে কনরাড লাইমার ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় তাদের। চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে বায়ার্ন।
অন্যদিকে, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে ফরাসি ক্লাবটি। জোয়াও পেদ্রো, ডিজাইয়ার দুয়ে, সেনি মাউলু ও ফাবিয়ান রুইজের গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। ৭৮ মিনিটে ডেভিড বলির গোলে ছয় গোলের জয় পূর্ণ হয় পিএসজির। চার ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।
