মিরপুর রেলওয়ে ষ্টেশনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

শনিবার, জুন ১৩, ২০২৬

 

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় শুভ দেওয়ান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩ জুন) দুপুরে মিরপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত শুভ দেওয়ান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী উত্তরপাড়া গ্রামের সেলিম দেওয়ানের ছেলে। তিনি ঢাকায় একটি  গার্মেন্টসে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়- শুভ দেওয়ান ঈদের ছুটিতে বাড়িতে এসে রাজশাহী থেকে ট্রেনে কুষ্টিয়ার মিরপুরে বোনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আসেন। এ সময় মিরপুর রেলওয়ে স্টেশনে নেমে ফোনে কথা বলা অবস্থায় রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।