নিজ সংবাদ \ কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে তীব্র তাপদহ হতে প্রশান্তির জন্য সাধারন মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, তথ্য সম্বলিত হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। শহরের প্রধান কেন্দ্রস্থল ইউনিট অফিস প্রাঙ্গন, মজমপুর গেট এবং ঘোড়ার ঘাট হতে উক্ত মালামালগুলি বিতরণ করা হয়। যার অন্যতম উদ্দেশ্য হলো তীব্র তাপদহ সম্পর্কে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি এবং তাপদহের সময় করনীয় বিষয়ে সকলকে অবগত করা। এছাড়া শহরের প্রধান প্রধান কেন্দ্রস্থলে তাপদহ বিষয়ক সচেতনতামূলক মাইকিং করা হয়। সাধারন জনসাধারনের জন্য উক্ত কার্যক্রমগুলি আগামী সাত দিন চলমান থাকবে। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সন্মানিত ভাইস- চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাচ্চু, ইউনিট কার্যনির্বাহী সদস্য মাহবুব আলম, সৈয়দা ফাহিমা বানু, মিরাজুল ইসলাম রিন্টু ও ইউনিট অফিসার সাঈদ মোঃ শামীম রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, কুষ্টিয়া ইউনিটের যুবপ্রধান কে এম রাইয়ানুর রহমানসহ যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।
