কুষ্টিয়ায় ইসলামী যুব মজলিসের ঈদ পূনর্মিলনী ও যুব সমাবেশ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

কুষ্টিয়ায় ইসলামী যুব মজলিস জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বিকেলে শহরের মডেল মসজিদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক। ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস যুগ্ন মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাউদ্দিন, ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ইসলামী যুব মজলিস সহ-সাধারন সম্পাদক জামিরুল ইসলাম।  উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আজিরুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মিজানুর রহমান খান, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী সেক্রেটারী সিরাজিস সালেহীন, যুব মজলিস কুষ্টিয়া জেলা সহ-সভাপতি মাহাদী হাসান, হাশেম আলী, সহ-সেক্রেটারী হালিমুজ্জামান, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, শ্রমিক জেলা সভাপতি জামিরুল ইসলাম সাবু, মসিউজ্জামান, সাকিবুর রহমান, আলালউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের  জেলা সেক্রেটারি শফিউল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে যুবসমাজকে গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে।  বক্তারা বলেন নৈতিক অবক্ষয়, মাদক ও নানা সামাজিক সংকট থেকে দেশকে রক্ষা করতে আদর্শবান যুবশক্তি গড়ে তোলার বিকল্প নেই। যুবসমাজকে দ্বীনি মূল্যবোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি