দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপস্থিত ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৬জন পরিবারের মাঝে ঢেউটিন ও ৪৫০০টাকার টকা চেক তুলে দেওয়া হয়।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
