আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লির শাহদারা জেলার ফারশ বাজার থানা এলাকায় পার্কিং লটে বেশ কয়েকটি গাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (১৫ মে) বিহার কলোনিতে রেললাইনের কাছে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, পার্কিং এলাকায় রাখা একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং ঘটনা চলাকালে গাড়িগুলো থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি এলাকায় পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে তারা।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]