আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। অত্যন্ত গোপনীয় এই সফরে তার সঙ্গে ছিলেন দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, সফরকালে জামির আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় ইরানকে ঘিরে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে যৌথ সমন্বয় এবং নীরব আঞ্চলিক নিরাপত্তা জোটকে আরও শক্তিশালী করার বিষয় গুরুত্ব পায়। এমন এক সময়ে এই সফরের খবর সামনে এলো, যখন আমিরাত একদিকে ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে প্রকাশ্যে তেলআবিব থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে যাতে ইরানের সরাসরি প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]