আন্তর্জাতিক ডেস্ক:
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে,বৃহস্পতিবার দেশটির আর্মির রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রব্যবস্থা ‘উন্নত এভিওনিকস এবং অত্যাধুনিক নেভিগেশন সহায়ক প্রযুক্তিতে সজ্জিত’ এবং এটি ‘দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।’
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]