১০০ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

নিজ সংবাদ:

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকার জন্য সুনীল পাহান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ডাহুকা কাকশা আদিবাসী পল্লিতে এই ঘটনা ঘটে। নিহত সুনীল পাহান ওই এলাকার মৃত বাগান পাহানের ছেলে। আর গ্রেপ্তার ব্যক্তির নাম জগলু, তিনি একই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রসেনজিৎ ও জগলু নামের দুই ব্যক্তি পাওনা ১০০ টাকার জন্য সুনীল পাহানের বাড়িতে যান। টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রসেনজিৎ বাঁশ দিয়ে সুনীলকে আঘাত করতে থাকেন।