আল-মাহাদী:
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাধীন খয়েরচারা আল হেরা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ মে শুক্রবার বিকেলে মাদরাসার উদ্যোগে নিজস্ব ভবনে এই সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী হতে আগ্রহী কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী পৌর কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান নয়ন ও মসজিদের খতীব মাহমুদ শরীফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন একই মাদরাসার মুহতামিম হাফেজ শরীফ আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী আলতাফ হোসেন, মোতালেব বিশ্বাস, সাবেক মেম্বর খলিলুর রহমান প্রমূখ। সবক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দিক। এসময় সবুজ তার বক্তব্যে বলেন, কুমারখালী পৌরসভাকে একটি আধুনিক, নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনই একজন নেতার আসল শক্তি। তাই জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। তিনি সব ধরনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করেন।