চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন।

এর আগে ১১২ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা মামলায় সালমান এফ রহমানের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

উল্লেখ্য, চেক ডিজঅনার সংক্রান্ত মামলাটি ১১২ কোটি টাকার আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। মামলার বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী চলমান থাকবে।