এম বাদশা মিয়া \ ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রাম থেকে তাদের আটক করা হয়। ?আটককৃতরা হলেন, দেবিনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে পলক মোল্যা এবং বিল্লাল হোসেনের স্ত্রী শেফালী খাতুন। ?পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে উপজেলার ফুলহরি এলাকার একটি বাঁশবাগানে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ?অভিযানে এসআই মুহিতুর রহমান, এসআই আশীষ দাসসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। ?আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
