পলিব্যাগে মিলল খন্ডিত হাত-পা

ঢাকা অফিস:

শরীয়তপুরের নড়িয়ায় নদীর পাড় থেকে পলিব্যাগে বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির খন্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫মে) দুপুর ৩টার দিকে নড়িয়া থানার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, জোয়ারের পানিতে ভেসে আসা একটি ব্লকের সঙ্গে সাদা পলিব্যাগ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশকে জানানো হলে নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে অজ্ঞাত ব্যক্তির দুটি হাত কনুই পর্যন্ত এবং দুটি পা হাঁটু পর্যন্ত উদ্ধার করে। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।