নিজ সংবাদ:
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। ৮০ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আমেরিকায় মারা যান। ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ড. এম রেজাউল হক আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছিলেন। কয়েক বছর আগে তিনি নাসা থেকে অবসর নিয়ে আমেরিকাতেই বসবাস করছিলেন।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]