মোজতবা খামেনির নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, দেশের ‘সাহসী প্রতিরোধ’ ইরানকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও শক্তিশালী করেছে। শুক্রবার (১৫ মে) জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং খ্যাতিমান কবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে খামেনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক পবিত্র প্রতিরোধে (যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে) ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসির কিংবদন্তির গল্পগুলো শুধু কল্পনা নয়, বরং সেগুলো ইরানিদের জীবনের বাস্তবতা এবং তাদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।’