সড়ক দুর্ঘটনায় সৈয়দ মেহেদী রুমি আহত

শুক্রবার, জুন ১৯, ২০২৬

নিজ সংবাদ:

সড় দুর্ঘটনায় সপরিবারে আহত হয়েছেন বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। শুক্রবার (১৯ জুন) ঢাকা থেকে কুষ্টিয়া আসার পথে সপরিবারে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

দুর্ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন। কুষ্টিয়া জেলা বিএনপি সূত্র জানায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে সড়কপথে নিজ জিপ গাড়ীযোগে কুষ্টিয়া ফিরছিলেন তিনি। সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। পথিমধ্যে মানিকগঞ্জ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে করে সৈয়দ মেহেদী আহমেদ রুমি সহ পরিবারের সদস্যরা আহত হন। তবে মারাত্মক কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্র জানিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও তিনি কুষ্টিয়ার পথে রওনা হয়েছেন বলে জানা গেছে।