দৌলতপুর প্রতিনিধি \ ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি)-এর উদ্যোগে প্রান্তিক সদস্যের মাঝে হাস-মুরগি পালন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া-২ অঞ্চলের প্রাগপুর এরিয়া অফিসে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। এতে প্রাগপুর এরিয়া অফিসের আওতাধীন বিভিন্ন গ্রামের ১৬ জন নারী অংশগ্রহন করেন। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, এলাকা ব্যবস্থাপক (দাবি) অশ্বিনী কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়, শাখা ব্যবস্থাপক মো. মতিউর রহমান ও সহকারী শাখা ব্যবস্থাপক মিরা খাতুন। প্রশিক্ষণ শেষে ৮জন নারীকে ১৬০টি হাঁসের বাচ্চা এবং ৮জন নারীকে ১৬০টি মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা হাস ও মুরগি পালন করে বাড়তি আয়, পুষ্টি নিরাপত্তা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বীতা অর্জনে ব্র্যাকের এমন কার্যক্রম প্রশংসনীয় বলে মনে করেন উপস্থিত সকলে। কর্মশালায় ব্র?্যাকের বিভিন্ন প্রোগ্রামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
