ক্রীড়া প্রতিবেদক \ আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সুইডিশ কোচ গ্রাহাম পটার। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, দলে জায়গা হয়নি টটেনহ্যামের তারকা ফরোয়ার্ড দেয়ান কুলুসেভস্কির। হাঁটুর ইনজুরির কারণে গত এক বছর ধরে মাঠে বাইরে থাকা এই ২৬ বছর বয়সী তারকাকে ছাড়াই বিশ্বমঞ্চে লড়তে হবে পটারের শিষ্যদের। স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে গ্রাহাম পটার জানান, কুলুসেভস্কিকে বাদ দেওয়া ছিল অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আর মাত্র সাড়ে চার সপ্তাহ বাকি। পুনর্বাসন প্রক্রিয়ার এই পর্যায়ে বড় টুর্নামেন্টের উচ্চ তীব্রতায় খেলার মতো অবস্থায় সে নেই। তাই বাধ্য হয়েই আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিয়ে হয়েছে। তবে কুলুসেভস্কি না থাকলেও লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে রেখেছেন পটার। যদিও ইসাকও ইনজুরির সাথে লড়াই করছেন। তবে কোচ আশা করছেন টুর্নামেন্ট শুরুর আগেই তিনি পূর্ণ ফিটনেস ফিরে পাবেন। পটার বলেন, ‘ইসাক একজন বিশ্বমানের খেলোয়াড়। আমাদের লক্ষ্য তাকে মৌসুমের সেরা ছন্দে ফিরিয়ে আনা।’ সুইডেনের বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক: ক্রিস্টোফার নর্ডফেল্ড, ভিক্টর জোহানসন, জ্যাকব উইডেল ও জেটারস্ট্রম। রক্ষণভাগ: ড্যানিয়েল সভেনসন, ভিক্টর লিন্ডেলফ, ইসাক হিয়েন, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড, গুস্তাফ লেগারবিয়েলকে, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এমিল হোম, হ্যালমার একডাল ও এরিক স্মিথ। তাহা আলী, ইয়াসিন আইয়ারি, লুকাস বার্গভাল, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর গায়োকেরেস, জেসপার কার্লস্ট্রম, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নাইগ্রেন, মাতিয়াস সভানবার্গ, বেসফোর্ট জেনেলি, আলেকজান্ডার ইসাক, আলেকজান্ডার বার্নহার্ডসন ও কেন সেমা।