ক্রীড়া প্রতিবেদক \ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই দলের বড় চমক হলো ২৬ বছর বয়সী ওপেনার এমিলিও গে। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে রংপুর রাইডার্সের স্কোয়াডে থাকা এই ক্রিকেটার খেলেছেন ইতালির হয়েও। এমিলিও গে’র জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে হলেও তার মা ইতালীয়। এই সূত্রে তিনি ইতালির নাগরিকত্ব পান এবং গত বছর ইতালির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। ইতালির জার্সিতে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তানজানিয়ার বিপক্ষে মাত্র ৪ রান দূরে থাকতে সেঞ্চুরি মিস করলেও টানা হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন তিনি। দীর্ঘদিন ইংল্যান্ডের ওপেনিংয়ে খেলা জ্যাক ক্রাউলিকে বাদ দিয়ে এমিলিও গে-কে দলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ৪ জুন লর্ডসে বেন ডাকেটের সাথে ওপেনিং জুটিতে অভিষেক হওয়ার অপেক্ষায় এই ক্রিকেটার। এমিলিও গে ছাড়াও প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার সনি বেকার ও উইকেটরক্ষক ব্যাটার জেমস রিউ। এদিকে চোট কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অধিনায়ক হিসেবে ফিরছেন বেন স্টোকস। দলে নিয়মিত মুখ হিসেবে আছেন জো রুট, হ্যারি ব্রুক এবং বেন ডাকেটরা। এছাড়া ওলি রবিনসন ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আবারও টেস্ট দলে ফিরেছেন। বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, হাস আটকিনসন, সনি বেকার, শায়েব রশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রিউ, ওলে রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।