ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শনিবার, জুন ১৩, ২০২৬

 

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে উপজেলায় ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকার শুক্রবার (১২ জুন) সকালে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মজমুল হক (১৯) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মধ্যপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে। ওসি মোঃ নাসির খান জানান, রাতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে আসার সময় কোনো রেল ব্রিজের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।