সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি \ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক ও নেশাা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ বাঙ্গালপাড়া এলাকায় গতকাল শনিবার ভোর সোয়া ৪টায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ এবং ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। এরআগে শুক্রবার ৪.৪০টায় মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ এবং ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।