সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ১৩ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মেহেরপুরের কাজীপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক ৬.৩০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডার পাড়া মাঠে অভিযান চালায়। অভিযান মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ, ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৩ লক্ষ ২৯ হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।