সাংবাদিক আমিন হাসানের ছেলের দাফন সম্পন্ন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিন হাসানের শিশু পুত্র রাফসানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে সেখানকার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। প্রায় তিন মাস আগে দুই বছরের শিশু রাফসানকে তার পিতা সাংবাদিক আমিন হাসান সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শিশু রাফসান শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিশুটির মৃত্যুতে তার পিতা মাতা কান্নায় ভেঙে পড়েন। এদিকে সুলতানপুর নামাজে জানাজায় কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক ও স্থানীয় মানুষজন অংশ নেন। পরে শিশুটির আত্মার মাগফিরাত কামনা ও পিতা মাতাকে ধর্য্য ধারন করার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।