উজ্জ্বল মাহমুদ \ গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কুষ্টিয়ায় ব্র?্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির (ওয়েস্ট-২ ডিভিশন) উদ্যোগে সদস্যদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ এবং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুষ্টিয়া-১ অঞ্চলের আওতাধীন বিত্তিপাড়া ব্র?্যাক অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচটি অফিসের নির্বাচিত ২০ জন সদস্যকে প্রথমে হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক সদস্যের হাতে ২০টি করে হাঁস ও মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। আয়বর্ধক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা যাতে স্বাবলম্বী হতে পারেন এবং পারিবারিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মশিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিত্তিপাড়া এলাকার এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান, উপজেলা হিসাব ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান, ম্যানেজার আয়েশা খাতুন, ম্যানেজার হাসিবুর রহমান এবং আশরাফুল আলম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে হাঁস-মুরগি পালন একটি লাভজনক ও টেকসই আয়ের উৎস। ব্র?্যাকের এ ধরনের সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচি সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিরা এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং উপকারভোগীদের সফলতা কামনা করেন।
