পুস্তিকাকারে প্রকাশিত ইবি’র ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালার মোড়ক উন্মোচন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

ইবি প্রতিনিধি \ মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ নীতিমালা, ২০০৮-এর আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭২তম সভায় অনুমোদিত হয়। অনুমোদিত নীতিমালাটি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটি কর্তৃক পুস্তিকাকারে প্রকাশিত হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১ টায় ভিসি অফিসকক্ষে পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেছেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, সদস্য আল-ফিকহ অ্যান্ড  ল’ বিভাগের প্রফেসর ড. মোছাঃ হামিদা খাতুন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোছাঃ খোদেজা খাতুন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম এবং সদস্য সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল এসময় সেখানে উপস্থিত ছিলেন।