মিরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধান, মরিচ, (হাইব্রিড), লেবু ও শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপকারভোগী কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন। স্থানীয় কৃষি অফিস জানায় কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক কৃষকদের সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।