আফসানা ইসলাম পুস্প \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সুকুমার পাল (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পোড়াদহ বাজারের ওয়ান ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকুমার পাল মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের অজিত পালের ছেলে। স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল সুকুমার পালকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
