মিরপুরে ছাত্রলীগের ২ নেতা-কর্মী গ্রেফতার

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিরপুর উপজেলা শাখার সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহাম্মেদ (২৫) এবং ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান হাবিবকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুর রউফ চৌধুরীর ছেলে মোস্তফা আহাম্মেদ এবং আমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।