কুষ্টিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পৃথক দুটি সভা অনুষ্ঠিত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ায় মহিলা অধিদপ্তরের উদ্যোগে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার হারুন অর রশিদ। উপপরিচালক কার্যালয় মহিলা অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠানের শুরুতে, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৬-২৭ চক্রের বাস্তবায়নে নির্দেশিকা সংক্রান্ত পরিপত্রের উপর উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প এর আওতায় কুষ্টিয়া সদর উপজেলা কিশোর-কিশোরী ক্লাব সমূহের ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)’র ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিওব্লিউবি কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় ক্লাবের কার্যক্রম,  কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক মূল্যবোধ বিকাশে আলোচনা করা হয়।