বিশেষ প্রতিনিধি \ কুষ্টিয়ায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) জেলা বীজ প্রত্যয়ন অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বহিরাঙ্গন অফিসার কৃষিবিদ সেলিমুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ব্র?্যাক সিড) আখতারুল ইসলাম এবং কুষ্টিয়া ব্র?্যাক রিজিওনাল অফিসের এইচআর প্রতিনিধি মো. জাহিদুল হক। কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিড স্টোরের স্বত্বাধিকারী মো. আজগর আলী। উপস্থিত ছিলেন টেরিটরি সেলস অফিসার (ফিল্ড ক্রপস) সেখ মোহাম্মদ আলী জিন্নাহ, টেরিটরি সেলস অফিসার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) বাসুদেব পাল এবং সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। কর্মশালায় উত্তম কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা ও এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ব্র?্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা আমন মৌসুমে বীজ ও বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা এবং সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়াও কর্মশালাটি কৃষকদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। কর্মশালায় ৫০ জন কৃষকের মাঝে উন্নতমানের সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিনামূল্যে বিতরণ করা হয়।
