কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন সেক্রেটারী এনামুল হক

পদ হারালেন সুজাউদ্দিন জোয়ার্দার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী হলেন বর্তমান শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক। গতকাল সোমবার (১৩ জুলাই) জেলা জামায়াতের কর্ম পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয় বলে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য সাংবাদিকদের জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কেন্দ্রেীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কোন পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদে (রুকন) এর দায়িত্ব পালন করতে পারবেন না বিধায় বর্তমান সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দারকে বর্তমান সেক্রেটারী পদ থেকে স্থগিত রেখে মোঃ এনামুল হককে নতুন সেক্রেটারী মনোনীত করা হয়েছে। এ ব্যাপারে নতুন দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী মোঃ এনামুল হক জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দ্দার একটি মহিলা কলেজের শিক্ষকতা করেন বিধায় তার রোকন পদ স্থগিত রাখা হয়েছে ফলে তিনি সেক্রেটারী পদে আর বহাল থাকতে পারেন না। তবে তিনি জামায়াতের অন্যান্য পদে এবং সকল সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় থাকতে পারবেন। মহিলা প্রতিষ্ঠান থেকে অব্যাহতি বা অবসর নেয়ার পর পুনরায় তিনি রুকন পদে সংগঠনের দেয়া যে কোন দায়িত্ব পালন করতে পারবেন। তিনি আরো জানান, এটা নিয়ে কোন ভুল বুঝাবুঝির সুযোগ নেই। কেন্দ্রীয় নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের সাংগঠনিক কার্যক্রম একইভাবে চালু থাকবে। উল্লেখ্য যে, জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দার দৌলতপুর বাগোয়ান ফজলুল হক মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার জানান- সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোন দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এ কারণে তাকে পথ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে এতে তার মনে কোন ক্ষোভ বা কষ্ট নেই। তিনি আরো জানান জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি