কুষ্টিয়া রেডক্রিসেন্ট ইউনিটের উদ্দ্যোগে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন বিভাগের কার্যক্রম বিষয়ক কর্মশালা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে এবং আইসিআরসি-এর সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা গতকাল বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার লক্ষ্য হলো পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে আরোও গতিশীল করা, প্রচার ও প্রসার ঘটানো এবং স্টেকহোল্ডারদের মাঝে সচেতনতা ও সংবেদনশীলতা তৈরী করা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়াও উপস্থিত  ছিলেন ইউনিটের ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য মাহবুব আলম, সুলতান মারুফ তালহা, অধ্যাপক মোঃ বায়েজীদ হোসেন, মিরাজুল ইসলাম রিন্টু, জাতীয় সদর দপ্তরের আরএফএল বিভাগের উপ সহকারী পরিচালক শাকিলা আক্তার, জেল সুপার, জেলা শিক্ষা অফিসার, সিনিয়র তথ্য অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ইউনিট আরএফএল টিমসহ যুব সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের ইউনিট অফিসার সাঈদ মো: শামীম রহমান।