কুমারখালীতে স্কুল ছাত্রীকে হাত- পাঁ বেঁধে ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে থানায় মামলা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত- পাঁ বেঁধে এবং মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। মামলায় এক কিশোরকে (১৬) আসামি করা হয়। সে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরআগে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় একটি পরিত্যাক্ত টিনশেড ঘরে ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্ত কিশোর ওই এলাকার বাসিন্দা। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই ছাত্রী প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে একটি মসজিদে মক্তব পড়তে গিয়েছিল। সেখানে অভিযুক্ত কিশোরের ছোট বোনও মক্তব পড়ত। রোববার সকালে ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হলেও তাঁরা মসজিদেই অবস্থান করছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর ছাতা নিয়ে তাঁর ছোট বোনকে বাড়িতে নিয়ে আসে। এরপর সে বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে ভিকটিমকে ছাতার মধ্যে নেয়। তবে তাকে বাড়িতে না নিয়ে মক্তবরের পাশের একটি জরাজীর্ণ টিনশেড ঘরে নিয়ে হাত ও পাঁ বেঁধে এবং মুখের ভিতরে কাপড়ের টুকরো ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় এক পথচারী ভিকটিমের গুংরানো শুনে ঘরের মধ্যে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। আর ভিকটিমকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌছে দেন। আরো জানা গেছে, ভিকটিম তার নানিদের বাড়িতে থেকে পড়াশোনা করে। স্থানীয় কয়েকজন মাতব্বর প্রথমে বিষয়টি বিয়ের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে ভিকটিমের বাবা জানতে পেরে বিকেলে থানায় যান এবং লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ভিকটিমকে হেফাজতে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরীক্ষা- নিরীক্ষার জন্য প্রেরণ করে এবং রাত ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করে। ভিকটিমের মা বলেন, ‘আমার মেয়েকে মক্তব থেকে ডেকে নিয়ে হাত ও পাঁ বেধে এবং কাপড় দিয়ে মুখ বন্ধ করে নোংরামি করেছে আসামি। আর কারো সাথে যেন এমন না হয়, সেজন্য থানায় মামলা করেছি। সঠিক বিচার চাই। এদিকে ঘটনার পর থেকেই ওই কিশোর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মা অসুস্থ থাকায় কথা বলতে রাজি হননি। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মক্তব পড়ার সময় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।