কুমারখালীতে বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার মাঠ দিবস অনুষ্ঠিত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত “বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) উপজেলার সাঁওতা  এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মতিয়ার রহমান। তিনি কৃষি গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল কৃষকের কাছে পৌঁছে দিতে এ ধরনের মাঠ দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ। তিনি তিল চাষে বারির উদ্ভাবিত জাত ও প্রযুক্তির উপকারিতা সম্পর্কে কৃষকদের অবহিত করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা বারি কুষ্টিয়া সরেজমিন গবেষণা বিভাগ, মোঃ মামুন হোসাইন,কুষ্টিয়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সায়েম মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, বারি কুষ্টিয়ার বৈজ্ঞানিক সহকারী মোঃ সরোয়ার হোসেন এবং এআরএস কেন্দ্র স্থাপন প্রকল্প, বারি মেহেরপুরের বৈজ্ঞানিক সহকারী মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় ৮০ জন কৃষক, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মাঠ দিবসে বারি উদ্ভাবিত তিল ফসলের উৎপাদন, রোগবালাই সহনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।