কুমারখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে আলোচনা সভা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

কুমারখালী প্রতিনিধি \ শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ যাবতীয় লেনদেন সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে প্রশাসন, সোনালী ব্যাংক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। সোনালী ব্যাংক পিএলসি, কুষ্টিয়া প্রিন্সিপাল কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, কুমারখালী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, কুমারখালী সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মো. আসাদুজ্জামানসহ প্রমূখ। সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আখতার, শিক্ষকদের স্বচ্ছতা ও জবাবদিহিতাই গড়ে তোলে আদর্শ প্রজন্ম। প্রায় শিক্ষকদের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তথ্য প্রমাণও থাকেনা লেনদেনের। তবে ক্যাশলেস লেনদেন হলে আর কারো কোনো অভিযোগ থাকবেনা। যেহেতু বর্তমান সরকার আগামী ২০৩২ সালের মধ্যে ক্যাশলেস লেনদেন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তারই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সকল লেনদেন ব্যাংকিং সিস্টেমে নিয়ে আসার লক্ষ্যেই আজকের আয়োজন।