কুমারখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ সবুজ বাংলাদেশ গড়ি, জলবায়ু পরিবর্তন রোধ করি” প্রতিপাদ্যে শনিবার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবু বক্কর সিদ্দকী, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচীতে চলতি অর্থবছরে বন বিভাগের উদ্যোগে পাঁচ হাজার, উপজেলা পরিষদের উদ্যোগে পাঁচশ এবং কুমারখালী পৌরসভার উদ্যোগে এক হাজার ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণের উদ্যেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবু বক্কর সিদ্দকী। ইউএনও ফারজানা আখতার বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র?্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।