জীবননগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

জীবননগর প্রতিনিধি \ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাইযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। আলোচনা সভায় বক্তব্য দেন জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, ওসি (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকসেদুর রহমান রিমন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মুস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদ, জুলাই যোদ্ধা ও আহত মাহাদি ইপতি জয়, ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাইয়ের শহীদরা জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আদর্শ ধারণ করেই একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।