নিজ সংবাদ \ গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ’র উদ্যোগে মিরপুর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ এর সংঘাচার্য বাবু রতন লাল মৈত্র। ১০ জুলাই সকাল সাড়ে ১১টায় মিরপুর উপজেলার হাজরাহাটি সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় মিরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রের নেতৃবৃন্দ যথাক্রমে বাবু পরিমল কুমার ঘোষ, বাবু মনোজ কুমার মজুমদার, বাবু গোকুল কুমার সাহা, অধ্যক্ষ বাবু স্বপন কুমার রায়, রামকৃষ্ণ দেব রায়, মৃণাল কান্তি সাহা, অলক কুমার পোদ্দার, পার্থ প্রতিম ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ, কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু শিশির কুমার ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু অসিত কুমার পাল। সবার শুরুতে শ্রীমৎভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। উপস্থিত সর্বসম্মতিক্রমে মিরপুর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয় বাবু সুফল কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় বাবু বাসুদেব কুমার দেবনাথ।
